বেশিরভাগ অর্ডার ১০–৬০ মিনিটে ডেলিভারি bKash, Nagad ও Card দিয়ে নিরাপদ পেমেন্ট কেনা সব প্রোডাক্ট My Account এ এক জায়গায়
Guides

YouTube Premium বাংলাদেশে কিভাবে নেবেন? অফিসিয়াল দাম বনাম সাশ্রয়ী উপায় (২০২৬)

YouTube Premium বাংলাদেশে অফিসিয়ালি কত টাকা, আর বছরে কম খরচে নেওয়ার উপায়।

AmarFriday Team Updated 7 Nov 2026 ২ মিনিট পড়া
YouTube Premium বাংলাদেশে কিভাবে নেবেন
সূচিপত্র
  1. YouTube Premium এ কী পাবেন?
  2. উপায় ১: অফিসিয়ালি YouTube থেকে
  3. উপায় ২: AmarFriday এর Family প্ল্যানে যোগ দিয়ে
  4. কোনটা নেবেন?
  5. একটা কথা জেনে রাখুন
  6. YouTube Premium এর দাম বাংলাদেশে (AmarFriday)
  7. Family না Individual — পার্থক্য কী?
  8. প্রশ্ন-উত্তর
  9. YouTube Music কি সাথে পাব?
  10. পাসওয়ার্ড দিতে হবে?
  11. আরও স্ট্রিমিং সার্ভিস

বিজ্ঞাপন ছাড়া YouTube দেখতে চাইলে YouTube Premium লাগে। এই লেখায় অফিসিয়াল উপায় আর কম খরচের উপায়, দুটোর পার্থক্য সহজ ভাষায় দেওয়া হলো, যাতে নিজেই বুঝে নিতে পারেন কোনটা আপনার জন্য ঠিক।

YouTube Premium এ কী পাবেন?

বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে পারবেন, ফোন লক থাকলেও ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলবে, আর ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখতে পারবেন। এর সাথে YouTube Music Premium ও থাকে।

উপায় ১: অফিসিয়ালি YouTube থেকে

২০২৩ সাল থেকে YouTube Premium বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায়। চালুর সময় একজনের প্ল্যানের দাম ছিল মাসে ৳239। এখনকার দাম আর কোন পেমেন্ট পদ্ধতি চালু আছে, সেটা YouTube অ্যাপের Premium পেজে দেখে নিন। নতুন গ্রাহকরা সাধারণত প্রথম মাস ফ্রি পান। সবচেয়ে ঝামেলাহীন উপায় এটাই। নিয়মিত পেমেন্ট করার মতো কার্ড বা পদ্ধতি থাকলে এটাই নিন।

উপায় ২: AmarFriday এর Family প্ল্যানে যোগ দিয়ে

এখানে আপনার নিজের Gmail টাই একটা Premium Family গ্রুপে যোগ করা হয়। পাসওয়ার্ড দিতে হয় না, আর আপনার অ্যাকাউন্ট আপনারই থাকে।

  • Package1 (৬ মাস ৳950, ১২ মাস ৳1550): সবচেয়ে কম খরচ, ১২ মাসে মাসে মাত্র ৳129 এর মতো। প্রতি মাসে একবার আমাদের পাঠানো লিংক থেকে আবার জয়েন করতে হয়।
  • Package2 (৬ মাস ৳1650, ১২ মাস ৳2950): পুরো মেয়াদে আর কিছু করতে হয় না।

কোনটা নেবেন?

অফিসিয়ালি পেমেন্ট করতে পারলে আর মাসে মাসে দিতে চাইলে অফিসিয়াল নিন। বছরে টাকা বাঁচাতে চাইলে, আর মাসে একবার লিংকে ক্লিক করতে আপত্তি না থাকলে, Package1 নিন।

একটা কথা জেনে রাখুন

Family প্ল্যান YouTube এর নিয়মে একই বাসার সদস্যদের জন্য। তাই YouTube কখনো কখনো ঠিকানা মিলিয়ে দেখে। মিল না পেলে গ্রুপ থেকে সরিয়ে দিতে পারে। তখন আমাদের ওয়ারেন্টি অনুযায়ী নতুন গ্রুপে যোগ করে দেওয়া হয়।

YouTube Premium এর দাম বাংলাদেশে (AmarFriday)

প্যাকেজ ৬ মাস ১২ মাস
Package 1 (প্রতি মাসে রি-জয়েন) ৳950 ৳1,550
Package 2 (একটানা) ৳1,650 ৳2,950

Family না Individual — পার্থক্য কী?

  • Individual: শুধু একজনের জন্য, অফিসিয়ালি কিনতে কার্ড লাগে।
  • Family: একটা প্ল্যানে মোট ৬ জন (ম্যানেজার + ৫ জন সদস্য); প্রত্যেকের নিজের Gmail, নিজের হিস্ট্রি ও সাজেশন।

AmarFriday এর প্যাকেজে আপনার Gmail আমাদের Family প্ল্যানে যোগ করা হয়, তাই অ্যাকাউন্ট আপনার নিজেরই থাকে — কেউ আপনার হিস্ট্রি দেখতে পায় না।

প্রশ্ন-উত্তর

YouTube Music কি সাথে পাব?

হ্যাঁ, YouTube Premium এ YouTube Music Premium অন্তর্ভুক্ত।

পাসওয়ার্ড দিতে হবে?

না, শুধু Gmail আইডি লাগে।

আরও স্ট্রিমিং সার্ভিস

Netflix এর দাম বাংলাদেশে · Amazon Prime Video এর দাম

YouTube Premium এর প্যাকেজ দেখুন →

এই লেখায় উল্লেখিত প্রোডাক্ট