বেশিরভাগ অর্ডার ১০–৬০ মিনিটে ডেলিভারি bKash, Nagad ও Card দিয়ে নিরাপদ পেমেন্ট কেনা সব প্রোডাক্ট My Account এ এক জায়গায়
Home / AF Solutions / Customer Manager
CHROME EXTENSION · FOR DIGITAL SELLERS

সাবস্ক্রিপশন বিক্রির পুরো হিসাব, এক জায়গায়

একজন কাস্টমারের মেয়াদ শেষ হলো আর আপনি মনে করাতে ভুলে গেলেন — মানে একটা বিক্রি হারালেন। Customer Manager প্রতিটা মেয়াদ মনে রাখে, সময়মতো রিমাইন্ডার দেয়, আর আপনার কাস্টমারকে আপনার কাছেই ধরে রাখে।

  • ডেটা থাকে আপনার Google Sheet-এ
  • পেমেন্টের সাথে সাথে লাইসেন্স
  • ১৫ দিন ফ্রি ট্রায়াল
AF Customer Manager dashboard
AF Customer Manager light theme
BEFORE · AFTER

আজকের ঝামেলা, কাল থেকে নেই

বেশিরভাগ সেলার এখনো খাতা, Excel বা Google Sheet দিয়ে হিসাব রাখেন। সমস্যা হলো, Sheet নিজে থেকে কিছু মনে করিয়ে দেয় না।

এখন যেভাবে চলছে
Customer Manager দিয়ে
কার মেয়াদ কবে শেষ, মনে রাখতে হয়। ভুলে গেলে কাস্টমার অন্য সেলারের কাছ থেকে কিনে নেয়।
মেয়াদ শেষের ২ দিন আগে নিজে থেকে তালিকায় চলে আসে। একটা রিনিউও মিস হয় না।
প্রতিবার Google Sheet বা খাতা খুলে খুঁজতে হয়, ফিল্টার করতে হয়, স্ক্রল করতে হয়।
Chrome-এর পাশেই সব। নাম বা ফোন নম্বর টাইপ করলেই কাস্টমার আর তার সব অর্ডার।
প্রতিটা অর্ডারে নাম, প্রোডাক্ট, দাম, মেয়াদ আবার নতুন করে টাইপ।
প্রোডাক্ট বাছলেই দাম আর মেয়াদ বসে যায়। পুরনো কাস্টমারের অর্ডার এক ক্লিকে রিপিট।
রিমাইন্ডার মেসেজ প্রতিবার হাতে লিখতে হয়, তাই অনেক সময় পাঠানোই হয় না।
নাম, প্রোডাক্ট আর তারিখসহ মেসেজ তৈরি থাকে। এক ক্লিকে কপি, পেস্ট করে পাঠিয়ে দিন।
ওয়ারেন্টি চাইলে কবে কিনেছিল, কতদিনের ওয়ারেন্টি — খুঁজে বের করা কঠিন।
প্রতিটা অর্ডারে সাবস্ক্রিপশন আর ওয়ারেন্টির দিন বাকি, রঙ দেখেই বোঝা যায়।
মাস শেষে কত বিক্রি হলো, কোন প্রোডাক্ট বেশি চলছে — কোনো হিসাব নেই।
ড্যাশবোর্ডে এই মাসের বিক্রি, আগের মাসের তুলনা আর সেরা প্রোডাক্ট।
RENEWALS = MORE SALES

প্রতিটা রিমাইন্ডার, একটা রিনিউয়ের সুযোগ

সাবস্ক্রিপশনের ব্যবসায় নতুন কাস্টমার খোঁজার চেয়ে পুরনো কাস্টমারকে রিনিউ করানো অনেক সহজ। সমস্যা একটাই — সঠিক দিনে মনে করানো হয় না।

১
সময়মতো মনে করালে রিনিউ বাড়েমেয়াদ শেষের আগেই মেসেজ পেলে কাস্টমার অন্য কোথাও খোঁজার আগেই আপনার কাছ থেকে রিনিউ করে।
২
আজ না নিলেও, পরে আপনাকেই মনে রাখেযে কাস্টমার এখন রিনিউ করল না, সে-ও মনে রাখে কে নিজে থেকে খোঁজ নিয়েছিল। পরের বার কেনার সময় আপনার নামই আগে আসে।
৩
প্রফেশনাল সার্ভিস, বেশি ভরসাসঠিক তারিখ, সঠিক প্রোডাক্টসহ গোছানো মেসেজ — কাস্টমার বোঝে আপনি তার হিসাব যত্ন করে রাখেন।
৪
মেয়াদ শেষ হলেও সুযোগ থাকেযারা রিনিউ করেনি, তারা আলাদা তালিকায় থাকে। "মেয়াদ শেষ হয়েছে" মেসেজ দিয়ে আবার ফিরিয়ে আনার চেষ্টা করুন।
আপনার ব্যবসায় কত বাড়তে পারে?নিজের সংখ্যা বসিয়ে দেখুন
মাসে বাড়তি রিনিউ8 জন
মাসে বাড়তি বিক্রি৳2,800
বছরে বাড়তি বিক্রি৳33,600

১ বছরের প্ল্যানের খরচ ৳649 — মাসে মাত্র ৳54। হিসাবটা একটা উদাহরণ, আপনার আসল ফলাফল আপনার কাস্টমার আর প্রোডাক্টের উপর নির্ভর করবে।

TRY IT FREE

একবার ব্যবহার করলেই বুঝবেন

১৫ দিন সব ফিচার ফ্রি। কোনো পেমেন্ট নেই, কার্ড লাগবে না। আপনার আসল কাস্টমার দিয়ে চালিয়ে দেখুন, প্রথম সপ্তাহেই কয়টা রিনিউ মিস হতো তা চোখে পড়বে।

ফ্রি ট্রায়াল শুরু করুন৫ মিনিটে সেটআপ · বাংলা গাইড ও ভিডিও

যাদের জন্য বানানো

যারা মেয়াদভিত্তিক ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেন, আর Facebook বা WhatsApp-এ অর্ডার নেন।

AI টুল সাবস্ক্রিপশনভিডিও এডিটিং সফটওয়্যারগ্রাফিক ডিজাইন টুলVPNOTT / স্ট্রিমিংঅন্যান্য ডিজিটাল প্রোডাক্ট
FEATURES

প্রতিদিনের কাজ, অর্ধেক সময়ে

রিনিউ রিমাইন্ডার

মেয়াদ শেষের ২ দিন আগে তালিকায় চলে আসে। এক ক্লিকে মেসেজ কপি, পরের কাস্টমার নিজে থেকে সামনে।

দ্রুত অর্ডার এন্ট্রি

প্রোডাক্ট বাছলেই দাম আর মেয়াদ নিজে বসে যায়। পুরনো কাস্টমারের অর্ডার এক ক্লিকে রিপিট।

মাসের বিক্রি এক নজরে

এই মাসে কত বিক্রি, আগের মাসের তুলনায় কেমন, কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি চলছে।

মেয়াদ ও ওয়ারেন্টি ট্র্যাকিং

কার সাবস্ক্রিপশন কতদিন বাকি, কার ওয়ারেন্টি শেষ — রঙ দেখেই বোঝা যায়।

আপনার নিজের Google Sheet

সব ডেটা আপনার Google অ্যাকাউন্টে। আমাদের কোনো সার্ভারে কাস্টমারের তথ্য যায় না।

ডার্ক ও লাইট থিম

যেটা চোখে আরাম লাগে। ব্রাউজারের আইকনেই দেখায় আজ কয়টা রিমাইন্ডার বাকি।

SCREENSHOTS

ভেতরে যা দেখবেন

ড্যাশবোর্ড
ড্যাশবোর্ডমাসের বিক্রি, সক্রিয় সাবস্ক্রিপশন আর আজকের জরুরি কাজ এক নজরে।
সেলস রিপোর্ট
সেলস রিপোর্টসেরা প্রোডাক্ট আর সাম্প্রতিক অর্ডার, কোনটা বেশি চলছে বোঝা যায়।
রিমাইন্ডার সেন্টার
রিমাইন্ডার সেন্টারকাকে আজ মেসেজ পাঠাতে হবে, তৈরি মেসেজসহ। এক ক্লিকে কপি।
মেয়াদ শেষ তালিকা
মেয়াদ শেষ তালিকাযারা রিনিউ করেনি তাদের আলাদা তালিকা, ফিরিয়ে আনার মেসেজসহ।
স্মার্ট অর্ডার ফর্ম
স্মার্ট অর্ডার ফর্মফোন নম্বর দিলেই কাস্টমার চলে আসে, শেষ অর্ডার এক ক্লিকে রিপিট।
এক ক্লিকে রিনিউ
এক ক্লিকে রিনিউ১/৩/৬ মাস বা ১ বছর বাছলেই নতুন মেয়াদ আর দাম বসে যায়।
অর্ডার তালিকা
অর্ডার তালিকাসার্চ, ফিল্টার আর সর্ট। প্রতিটা অর্ডারে মেয়াদ আর ওয়ারেন্টির দিন বাকি।
অর্ডারের বিস্তারিত
অর্ডারের বিস্তারিতসাবস্ক্রিপশন আর ওয়ারেন্টি আলাদা, সাথে রিনিউ হিস্ট্রি।
কাস্টমার তালিকা
কাস্টমার তালিকানাম, ফোন বা Facebook দিয়ে খুঁজুন। সব কাস্টমার এক জায়গায়।
কাস্টমার প্রোফাইল
কাস্টমার প্রোফাইলমোট কেনা, সব অর্ডার আর চালু সাবস্ক্রিপশন।
লাইট থিম
লাইট থিমচোখের আরামে ডার্ক বা লাইট, যেটা আপনার পছন্দ।
সাবস্ক্রিপশন ও সেটিংস
সাবস্ক্রিপশন ও সেটিংসলাইসেন্সের মেয়াদ, ডিভাইস আর রিনিউ এক জায়গায়।
HOW IT WORKS

৩ ধাপে শুরু

1

ফ্রি ট্রায়াল বা প্ল্যান নিন

১৫ দিনের ফ্রি ট্রায়াল নিন, অথবা bKash, Nagad বা কার্ডে প্ল্যান কিনুন। সাথে সাথে লাইসেন্স কী পাবেন — পেজে, ইমেইলে আর My Account-এ।

2

ডাউনলোড ও ইনস্টল

ZIP ডাউনলোড করে Chrome-এ যোগ করুন। বাংলা গাইড আর ভিডিও ধাপে ধাপে দেখাবে।

3

Google Sheet কানেক্ট করুন

লাইসেন্স কী দিন, Google দিয়ে লগইন করুন, নতুন Sheet বানান। এরপর অর্ডার যোগ করা শুরু।

PRICING

আপনার জন্য সঠিক প্ল্যান

১৫ দিন ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করুন। সব প্ল্যানে সব ফিচার, আর মেয়াদ শেষের আগে নতুন কী দিলে বাকি দিনগুলো যোগ হয়ে যায়।

FREE TRIAL

১৫ দিন ফ্রি — কোনো পেমেন্ট লাগবে না

সব ফিচার ১৫ দিন পুরোপুরি ব্যবহার করে দেখুন। পছন্দ হলে প্ল্যান কিনুন, আপনার সব ডেটা আগের মতোই থাকবে। প্রতি কাস্টমারে একবার।

ফ্রি ট্রায়াল শুরু করুন
MONTHLY
৳99
১ মাস
  • সব ফিচার
  • ১টি কম্পিউটার
  • ফ্রি আপডেট
কিনুন
3 MONTHS
৳250
৩ মাস · মাসে ৳83
সাশ্রয় ৳47
  • সব ফিচার
  • ১টি কম্পিউটার
  • ফ্রি আপডেট
কিনুন
6 MONTHS
৳399
৬ মাস · মাসে ৳67
সাশ্রয় ৳195
  • সব ফিচার
  • ১টি কম্পিউটার
  • ফ্রি আপডেট
কিনুন
সবচেয়ে জনপ্রিয়
1 YEAR
৳649
১২ মাস · মাসে ৳54
সাশ্রয় ৳539
  • সব ফিচার
  • ১টি কম্পিউটার
  • ফ্রি আপডেট
কিনুন
LIFETIME
৳1,449
একবার পেমেন্ট
আর রিনিউ লাগবে না
  • সব ফিচার
  • ১টি কম্পিউটার
  • ফ্রি আপডেট
কিনুন

পেমেন্ট: bKash · Nagad · Visa / Mastercard — লাইসেন্স কী সাথে সাথে পাবেন

FREE DOWNLOAD

ডাউনলোড করুন

ডাউনলোড সবার জন্য খোলা। ব্যবহার শুরু করতে একটা লাইসেন্স কী লাগবে — ফ্রি ট্রায়ালেও পাবেন।

Version 1.4.9Chrome 116+Windows · Mac
  1. 1ZIP ফাইলটা আনজিপ করুন।
  2. 2Chrome-এ chrome://extensions খুলে Developer mode চালু করুন।
  3. 3Load unpacked চেপে আনজিপ করা ফোল্ডারটা বাছুন।
  4. 4এক্সটেনশন খুলে লাইসেন্স কী দিন, তারপর Google দিয়ে কানেক্ট করুন।
FAQ

সাধারণ প্রশ্ন

কেনার আগে যা জানা দরকার। এখানে না পেলে WhatsApp-এ জিজ্ঞেস করুন।

আমার কাস্টমারের ডেটা কোথায় থাকে?

সব ডেটা থাকে আপনার নিজের Google Sheet-এ, আপনার Google অ্যাকাউন্টে। AmarFriday-এর কোনো সার্ভারে কাস্টমার, ফোন নম্বর বা অর্ডারের তথ্য যায় না। আমাদের সার্ভারে থাকে শুধু লাইসেন্সের তথ্য, যাতে লাইসেন্স যাচাই করা যায়। চাইলে যেকোনো সময় Sheet খুলে নিজের ডেটা দেখতে, ডাউনলোড করতে বা ব্যাকআপ রাখতে পারবেন।

ফ্রি ট্রায়ালে কী কী পাব?

১৫ দিন সব ফিচার পুরোপুরি ব্যবহার করতে পারবেন, কোনো সীমা নেই আর কোনো পেমেন্ট লাগবে না। ট্রায়াল প্রতি কাস্টমারে একবার নেওয়া যায়। ট্রায়াল শেষে প্ল্যান কিনে নতুন লাইসেন্স কী দিলেই চালু হয়ে যাবে, ট্রায়ালের সময় যোগ করা সব কাস্টমার আর অর্ডার আগের মতোই থাকবে।

কীভাবে কিনব, লাইসেন্স কী কখন পাব?

প্ল্যান বেছে bKash, Nagad বা Visa/Mastercard দিয়ে পেমেন্ট করুন। পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে লাইসেন্স কী অর্ডার কনফার্মেশন পেজে দেখাবে, ইমেইলে যাবে, আর আপনার My Account-এও সবসময় থাকবে। অপেক্ষা করতে হবে না।

একটা লাইসেন্স কয়টা কম্পিউটারে চলবে?

একটা লাইসেন্স একটা কম্পিউটারের Chrome-এ চালু হয়। প্রথমবার কী দেওয়ার সময় লাইসেন্সটা ওই কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যায়, তাই অন্য কেউ আপনার কী ব্যবহার করতে পারে না। একাধিক কম্পিউটারে চালাতে প্রতিটার জন্য আলাদা লাইসেন্স লাগবে।

কম্পিউটার বদলালে বা Chrome নতুন করে ইনস্টল করলে কী হবে?

আপনার ডেটা Google Sheet-এ থাকে, তাই কিছুই হারাবে না। লাইসেন্স নতুন কম্পিউটারে নিতে WhatsApp-এ সাপোর্টে যোগাযোগ করুন, আমরা আগের ডিভাইস থেকে সরিয়ে নতুনটায় চালু করে দেব। এরপর নতুন কম্পিউটারে একই Sheet কানেক্ট করলেই সব আগের মতো পাবেন।

মেয়াদ শেষ হলে কী হবে? ডেটা কি মুছে যাবে?

না, কিছুই মুছবে না। মেয়াদ শেষ হলে এক্সটেনশন লক হয়ে যায়, কিন্তু আপনার সব ডেটা Google Sheet-এ নিরাপদে থাকে। নতুন লাইসেন্স কী দিলেই আবার আগের জায়গা থেকে কাজ শুরু করতে পারবেন। মেয়াদ শেষের ৩ দিন আগে এক্সটেনশনেই মনে করিয়ে দেওয়া হয়।

রিনিউ কীভাবে করব? আগে কিনলে কি দিন নষ্ট হবে?

এই পেজ থেকে যেকোনো প্ল্যান কিনে নতুন কী এক্সটেনশনের Settings-এ দিন। মেয়াদ বাকি থাকতে নতুন কী দিলে বাকি দিনগুলো নতুন মেয়াদের সাথে যোগ হয়ে যায়, তাই আগে রিনিউ করলেও একদিনও নষ্ট হয় না। লাইফটাইম প্ল্যানে আর কখনো রিনিউ লাগবে না।

ইন্টারনেট ছাড়া কি চলবে?

না। ডেটা Google Sheet-এ থাকে আর লাইসেন্স অনলাইনে যাচাই হয়, তাই ইন্টারনেট লাগবে। তবে খুব কম ডেটা খরচ হয়, সাধারণ মোবাইল ইন্টারনেট বা হটস্পটেই ভালো চলে। নেট কিছুক্ষণের জন্য গেলে এক্সটেনশন নিজেই আবার চেষ্টা করে, লেখা ফর্ম হারায় না।

এটা Chrome Web Store-এ নেই কেন? ইনস্টল কি কঠিন?

আমরা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে দিই, তাই ZIP ডাউনলোড করে Chrome-এ নিজে যোগ করতে হয়। কাজটা ৫ মিনিটের: আনজিপ, Developer mode চালু, Load unpacked। বাংলা PDF গাইড আর ভিডিওতে প্রতিটা ধাপ দেখানো আছে। আটকে গেলে WhatsApp-এ জানালে আমরা সাহায্য করব।

Windows-এ "Disable developer mode extensions" মেসেজ আসে কেন?

ওয়েবসাইট থেকে ইনস্টল করা এক্সটেনশনের জন্য Chrome মাঝে মাঝে এই মেসেজ দেখায়। এটা স্বাভাবিক, কোনো সমস্যা নয়। মেসেজের পাশের ক্রস (×) বা Cancel চাপুন, Disable চাপবেন না। তাহলে এক্সটেনশন আগের মতোই চালু থাকবে।

মোবাইলে বা অন্য ব্রাউজারে চলবে?

এটা কম্পিউটারের Google Chrome-এর জন্য বানানো (Chrome 116 বা নতুন), Windows আর Mac দুটোতেই চলে। মোবাইলে চলে না। তবে আপনার ডেটা যেহেতু Google Sheet-এ, মোবাইলের Google Sheets অ্যাপ থেকে চাইলে সব তথ্য দেখতে পারবেন।

আগের Excel বা Sheet-এ থাকা কাস্টমার কি আনা যাবে?

হ্যাঁ। এক্সটেনশনের Import অপশনে আপনার আগের Sheet-এর কাস্টমার কলামগুলো (নাম, ফোন ইত্যাদি) মিলিয়ে দিলে সেগুলো নতুন Sheet-এ কপি হয়ে যায়। আপনার পুরনো Sheet একদম বদলায় না। অর্ডারের হিসাব আনতে চাইলে সাপোর্টে যোগাযোগ করুন, আমরা দেখিয়ে দেব।

টিমের সবাই কি একসাথে ব্যবহার করতে পারবে?

হ্যাঁ। একই Google Sheet টিমের প্রত্যেকের Google অ্যাকাউন্টের সাথে শেয়ার করুন, তারপর প্রত্যেকে নিজের কম্পিউটারে এক্সটেনশন থেকে সেই Sheet কানেক্ট করবে। সবাই একই কাস্টমার আর অর্ডার দেখবে। প্রতিটা কম্পিউটারের জন্য আলাদা লাইসেন্স লাগবে।

এটা কি নিজে থেকে কাস্টমারকে মেসেজ পাঠায়?

না। এক্সটেনশন কাস্টমারের নাম, প্রোডাক্ট আর মেয়াদসহ মেসেজ তৈরি করে কপি করে দেয়, আপনি নিজে WhatsApp বা Facebook-এ পেস্ট করে পাঠান। কোনো অ্যাকাউন্টে অটোমেটিক মেসেজ যায় না, তাই আপনার WhatsApp বা Facebook অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঝুঁকি নেই। মেসেজের লেখা Settings থেকে নিজের মতো বদলানো যায়।

নতুন আপডেট কীভাবে পাব?

নতুন ভার্সন এলে আমরা জানিয়ে দেব, আর এই পেজ থেকেই নতুন ZIP ডাউনলোড করা যাবে। একই ফোল্ডারে নতুন ফাইল বসালেই আপডেট হয়ে যায়। আপনার লাইসেন্স, সেটিংস আর Google Sheet-এর ডেটা আগের মতোই থাকে। আপডেট সবসময় ফ্রি।

Google অ্যাকাউন্টে লগইন করা কি নিরাপদ?

হ্যাঁ। লগইন হয় Google-এর নিজস্ব অফিসিয়াল পেজে, আপনার Google পাসওয়ার্ড আমরা কখনো দেখি না বা পাই না। আমাদের অ্যাপটি Google দ্বারা যাচাই করা। এক্সটেনশন শুধু আপনার বেছে নেওয়া Sheet-এ কাজ করে, আর যেকোনো সময় Settings থেকে Disconnect করা যায়।

আজই হিসাব গুছিয়ে নিন

১৫ দিন ফ্রি ব্যবহার করে দেখুন। প্রশ্ন থাকলে WhatsApp-এ জিজ্ঞেস করুন, বাংলায় উত্তর পাবেন।

AF Customer Manager প্রাইভেসি পলিসি