একজন কাস্টমারের মেয়াদ শেষ হলো আর আপনি মনে করাতে ভুলে গেলেন — মানে একটা বিক্রি হারালেন। Customer Manager প্রতিটা মেয়াদ মনে রাখে, সময়মতো রিমাইন্ডার দেয়, আর আপনার কাস্টমারকে আপনার কাছেই ধরে রাখে।


বেশিরভাগ সেলার এখনো খাতা, Excel বা Google Sheet দিয়ে হিসাব রাখেন। সমস্যা হলো, Sheet নিজে থেকে কিছু মনে করিয়ে দেয় না।
সাবস্ক্রিপশনের ব্যবসায় নতুন কাস্টমার খোঁজার চেয়ে পুরনো কাস্টমারকে রিনিউ করানো অনেক সহজ। সমস্যা একটাই — সঠিক দিনে মনে করানো হয় না।
১ বছরের প্ল্যানের খরচ ৳649 — মাসে মাত্র ৳54। হিসাবটা একটা উদাহরণ, আপনার আসল ফলাফল আপনার কাস্টমার আর প্রোডাক্টের উপর নির্ভর করবে।
১৫ দিন সব ফিচার ফ্রি। কোনো পেমেন্ট নেই, কার্ড লাগবে না। আপনার আসল কাস্টমার দিয়ে চালিয়ে দেখুন, প্রথম সপ্তাহেই কয়টা রিনিউ মিস হতো তা চোখে পড়বে।
যারা মেয়াদভিত্তিক ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেন, আর Facebook বা WhatsApp-এ অর্ডার নেন।
মেয়াদ শেষের ২ দিন আগে তালিকায় চলে আসে। এক ক্লিকে মেসেজ কপি, পরের কাস্টমার নিজে থেকে সামনে।
প্রোডাক্ট বাছলেই দাম আর মেয়াদ নিজে বসে যায়। পুরনো কাস্টমারের অর্ডার এক ক্লিকে রিপিট।
এই মাসে কত বিক্রি, আগের মাসের তুলনায় কেমন, কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি চলছে।
কার সাবস্ক্রিপশন কতদিন বাকি, কার ওয়ারেন্টি শেষ — রঙ দেখেই বোঝা যায়।
সব ডেটা আপনার Google অ্যাকাউন্টে। আমাদের কোনো সার্ভারে কাস্টমারের তথ্য যায় না।
যেটা চোখে আরাম লাগে। ব্রাউজারের আইকনেই দেখায় আজ কয়টা রিমাইন্ডার বাকি।












১৫ দিনের ফ্রি ট্রায়াল নিন, অথবা bKash, Nagad বা কার্ডে প্ল্যান কিনুন। সাথে সাথে লাইসেন্স কী পাবেন — পেজে, ইমেইলে আর My Account-এ।
ZIP ডাউনলোড করে Chrome-এ যোগ করুন। বাংলা গাইড আর ভিডিও ধাপে ধাপে দেখাবে।
লাইসেন্স কী দিন, Google দিয়ে লগইন করুন, নতুন Sheet বানান। এরপর অর্ডার যোগ করা শুরু।
১৫ দিন ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করুন। সব প্ল্যানে সব ফিচার, আর মেয়াদ শেষের আগে নতুন কী দিলে বাকি দিনগুলো যোগ হয়ে যায়।
সব ফিচার ১৫ দিন পুরোপুরি ব্যবহার করে দেখুন। পছন্দ হলে প্ল্যান কিনুন, আপনার সব ডেটা আগের মতোই থাকবে। প্রতি কাস্টমারে একবার।
পেমেন্ট: bKash · Nagad · Visa / Mastercard — লাইসেন্স কী সাথে সাথে পাবেন
ডাউনলোড সবার জন্য খোলা। ব্যবহার শুরু করতে একটা লাইসেন্স কী লাগবে — ফ্রি ট্রায়ালেও পাবেন।
কেনার আগে যা জানা দরকার। এখানে না পেলে WhatsApp-এ জিজ্ঞেস করুন।
সব ডেটা থাকে আপনার নিজের Google Sheet-এ, আপনার Google অ্যাকাউন্টে। AmarFriday-এর কোনো সার্ভারে কাস্টমার, ফোন নম্বর বা অর্ডারের তথ্য যায় না। আমাদের সার্ভারে থাকে শুধু লাইসেন্সের তথ্য, যাতে লাইসেন্স যাচাই করা যায়। চাইলে যেকোনো সময় Sheet খুলে নিজের ডেটা দেখতে, ডাউনলোড করতে বা ব্যাকআপ রাখতে পারবেন।
১৫ দিন সব ফিচার পুরোপুরি ব্যবহার করতে পারবেন, কোনো সীমা নেই আর কোনো পেমেন্ট লাগবে না। ট্রায়াল প্রতি কাস্টমারে একবার নেওয়া যায়। ট্রায়াল শেষে প্ল্যান কিনে নতুন লাইসেন্স কী দিলেই চালু হয়ে যাবে, ট্রায়ালের সময় যোগ করা সব কাস্টমার আর অর্ডার আগের মতোই থাকবে।
প্ল্যান বেছে bKash, Nagad বা Visa/Mastercard দিয়ে পেমেন্ট করুন। পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে লাইসেন্স কী অর্ডার কনফার্মেশন পেজে দেখাবে, ইমেইলে যাবে, আর আপনার My Account-এও সবসময় থাকবে। অপেক্ষা করতে হবে না।
একটা লাইসেন্স একটা কম্পিউটারের Chrome-এ চালু হয়। প্রথমবার কী দেওয়ার সময় লাইসেন্সটা ওই কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যায়, তাই অন্য কেউ আপনার কী ব্যবহার করতে পারে না। একাধিক কম্পিউটারে চালাতে প্রতিটার জন্য আলাদা লাইসেন্স লাগবে।
আপনার ডেটা Google Sheet-এ থাকে, তাই কিছুই হারাবে না। লাইসেন্স নতুন কম্পিউটারে নিতে WhatsApp-এ সাপোর্টে যোগাযোগ করুন, আমরা আগের ডিভাইস থেকে সরিয়ে নতুনটায় চালু করে দেব। এরপর নতুন কম্পিউটারে একই Sheet কানেক্ট করলেই সব আগের মতো পাবেন।
না, কিছুই মুছবে না। মেয়াদ শেষ হলে এক্সটেনশন লক হয়ে যায়, কিন্তু আপনার সব ডেটা Google Sheet-এ নিরাপদে থাকে। নতুন লাইসেন্স কী দিলেই আবার আগের জায়গা থেকে কাজ শুরু করতে পারবেন। মেয়াদ শেষের ৩ দিন আগে এক্সটেনশনেই মনে করিয়ে দেওয়া হয়।
এই পেজ থেকে যেকোনো প্ল্যান কিনে নতুন কী এক্সটেনশনের Settings-এ দিন। মেয়াদ বাকি থাকতে নতুন কী দিলে বাকি দিনগুলো নতুন মেয়াদের সাথে যোগ হয়ে যায়, তাই আগে রিনিউ করলেও একদিনও নষ্ট হয় না। লাইফটাইম প্ল্যানে আর কখনো রিনিউ লাগবে না।
না। ডেটা Google Sheet-এ থাকে আর লাইসেন্স অনলাইনে যাচাই হয়, তাই ইন্টারনেট লাগবে। তবে খুব কম ডেটা খরচ হয়, সাধারণ মোবাইল ইন্টারনেট বা হটস্পটেই ভালো চলে। নেট কিছুক্ষণের জন্য গেলে এক্সটেনশন নিজেই আবার চেষ্টা করে, লেখা ফর্ম হারায় না।
আমরা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে দিই, তাই ZIP ডাউনলোড করে Chrome-এ নিজে যোগ করতে হয়। কাজটা ৫ মিনিটের: আনজিপ, Developer mode চালু, Load unpacked। বাংলা PDF গাইড আর ভিডিওতে প্রতিটা ধাপ দেখানো আছে। আটকে গেলে WhatsApp-এ জানালে আমরা সাহায্য করব।
ওয়েবসাইট থেকে ইনস্টল করা এক্সটেনশনের জন্য Chrome মাঝে মাঝে এই মেসেজ দেখায়। এটা স্বাভাবিক, কোনো সমস্যা নয়। মেসেজের পাশের ক্রস (×) বা Cancel চাপুন, Disable চাপবেন না। তাহলে এক্সটেনশন আগের মতোই চালু থাকবে।
এটা কম্পিউটারের Google Chrome-এর জন্য বানানো (Chrome 116 বা নতুন), Windows আর Mac দুটোতেই চলে। মোবাইলে চলে না। তবে আপনার ডেটা যেহেতু Google Sheet-এ, মোবাইলের Google Sheets অ্যাপ থেকে চাইলে সব তথ্য দেখতে পারবেন।
হ্যাঁ। এক্সটেনশনের Import অপশনে আপনার আগের Sheet-এর কাস্টমার কলামগুলো (নাম, ফোন ইত্যাদি) মিলিয়ে দিলে সেগুলো নতুন Sheet-এ কপি হয়ে যায়। আপনার পুরনো Sheet একদম বদলায় না। অর্ডারের হিসাব আনতে চাইলে সাপোর্টে যোগাযোগ করুন, আমরা দেখিয়ে দেব।
হ্যাঁ। একই Google Sheet টিমের প্রত্যেকের Google অ্যাকাউন্টের সাথে শেয়ার করুন, তারপর প্রত্যেকে নিজের কম্পিউটারে এক্সটেনশন থেকে সেই Sheet কানেক্ট করবে। সবাই একই কাস্টমার আর অর্ডার দেখবে। প্রতিটা কম্পিউটারের জন্য আলাদা লাইসেন্স লাগবে।
না। এক্সটেনশন কাস্টমারের নাম, প্রোডাক্ট আর মেয়াদসহ মেসেজ তৈরি করে কপি করে দেয়, আপনি নিজে WhatsApp বা Facebook-এ পেস্ট করে পাঠান। কোনো অ্যাকাউন্টে অটোমেটিক মেসেজ যায় না, তাই আপনার WhatsApp বা Facebook অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঝুঁকি নেই। মেসেজের লেখা Settings থেকে নিজের মতো বদলানো যায়।
নতুন ভার্সন এলে আমরা জানিয়ে দেব, আর এই পেজ থেকেই নতুন ZIP ডাউনলোড করা যাবে। একই ফোল্ডারে নতুন ফাইল বসালেই আপডেট হয়ে যায়। আপনার লাইসেন্স, সেটিংস আর Google Sheet-এর ডেটা আগের মতোই থাকে। আপডেট সবসময় ফ্রি।
হ্যাঁ। লগইন হয় Google-এর নিজস্ব অফিসিয়াল পেজে, আপনার Google পাসওয়ার্ড আমরা কখনো দেখি না বা পাই না। আমাদের অ্যাপটি Google দ্বারা যাচাই করা। এক্সটেনশন শুধু আপনার বেছে নেওয়া Sheet-এ কাজ করে, আর যেকোনো সময় Settings থেকে Disconnect করা যায়।
১৫ দিন ফ্রি ব্যবহার করে দেখুন। প্রশ্ন থাকলে WhatsApp-এ জিজ্ঞেস করুন, বাংলায় উত্তর পাবেন।